জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। যা থাকছে জামায়াতের ৯০ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহারে।
জামায়াতের ইশতেহার তৈরিতে দেশ ও দেশের বাইরে থাকা শিক্ষক, চিকিৎসক, পলিসি এক্সপার্ট, সাবেক সচিবসহ বিভিন্ন বিভাগের প্রায় ২০০ জন বিশেষজ্ঞ সদস্য ৪১টি মন্ত্রণালয়ের জন্য ৪১টি আলাদা প্যানেলে কাজ করেছেন।
এর বাইরে “জনতার ইশতেহার” ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া ৩৭,০০০+ পরামর্শ থেকেও বাছাই করা পরিকল্পনা আছে ইশতেহারে।
ইশতেহারের মোটো বা মূলনীতি ঠিক করেছে ‘নিরাপদ ও মানবিক বাংলাদেশ’। প্রতিটি সেক্টরে দুর্নীতি নির্মূলের রূপরেখা সাজিয়ে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় জামায়াত।
জামায়াতের ইশতেহার আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে করেন?
৯০ পৃষ্ঠার পুরো ইশতিহারের পিডিএফ ই-বুকটি পেতে এখানে ক্লিক করুন।

একটি মন্তব্য পোস্ট করুন