শিবিরের সাবেক সভাপতি জাহিদের বিয়ে: কনে কে?
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে পারিবারিক আয়োজনে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
জানা গেছে, জাহিদুল ইসলাম বিয়ে করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের ভাতিজিকে।
কনের নাম জুআয়রিয়া। তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা।
উল্লেখ্য, জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন