মুন্সীগঞ্জে বিএনপি সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত, আহত ২
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ধানের শীষ প্রতীকের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে।
নিহত মো. জসিম নায়েব (৩৫) ফুটবল প্রতীকের সমর্থক ছিলেন। তিনি চর আব্দুল্লাহ গ্রামের মাফিক নায়েবের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার বিকেলে চর আব্দুল্লাহ গ্রামে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা হামলা-পাল্টা হামলায় রূপ নেয়। এতে অন্তত আরও দুইজন আহত হন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। ঘটনার বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান

একটি মন্তব্য পোস্ট করুন