বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করলেন বিএনপি নেতা
পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নের বিএনপির ৮ নং ওয়ার্ড সভাপতিসহ ৪ জন জামায়াতে যোগদান।এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন পঞ্চগড় -২ আসনের জামায়াত মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ সফিউল আলম (সুফি)
যোগদানকারীদের মধ্যে রয়েছেন ঝলই শালশিড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মফিজুল ইসলম ও একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ৮ নং ওয়ার্ডের তাঁতিদলের সভাপতি মোঃ মকছেদুল ও মোঃ আদিকুল ইসলাম ।
জামায়াতে যোগদানকারী বিএনপির নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ যাদের দ্বারা তারা নির্যাতিত হয়েছেন, বিএনপির নেতারা এখন তাদেরই দলে অন্তর্ভুক্ত করছেন। এতে তাদের ত্যাগ ও নির্যাতনের কোনো মূল্যায়ন হচ্ছে না। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপির দৃশ্যমান অবস্থান না থাকায় তারা হতাশ হয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন