Top News

চাঁদা না পেয়ে ৫ লাখ টাকার গাজর লুটের অপরাধে যুবদলের ২ নেতা গ্রেপ্তার

 চাঁদা না পেয়ে ৫ লাখ টাকার গাজর লুটের অপরাধে যুবদলের ২ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে এক কৃষকের লিজকৃত জমি থেকে প্রায় ৫ লাখ টাকার গাজর লুটের ঘটনায় জেলা পুলিশের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকা থেকে তাদের আটক করা হয়, ঘটনা ও গ্রেপ্তারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের মো. আশিক হোসেন (৩০) এবং একই এলাকার পলাশ (৩০), উভয়েই স্থানীয় যুবদলের কর্মী ও রাজনীতির সঙ্গে জড়িত বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কৃষক মো. শরিফুল ইসলাম (৪১) বছরভিত্তিক চুক্তিতে জমি লিজ নিয়ে পাকশী ইউনিয়নের বেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আওয়ামী লীগ নেতা হাবিবুল ইসলাম হব্বুল চেয়ারম্যানের ১.৫ বিঘা জমি ও পাকশী পেপার মিলস কলোনির কাছাকাছি আরও ২ বিঘা জমিতে গাজরচাষ করেন।

অভিযোগ, আসামিরা তাকে মোট ১ লাখ টাকা চাঁদা দিতে বলেন। এর মধ্যে প্রথমে ২৫ হাজার টাকা দেওয়ার পর বাকি অর্থ না দেওয়ায় তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। শর্ত পূরণ না হলে, গত ৩ ফেব্রুয়ারি রাতে বেলতলা এলাকার ১.৫ বিঘা জমি থেকে প্রায় ৩০০ মণ গাজর, এবং ১৭ ফেব্রুয়ারি রাতে পাকশী পেপার মিলস কলোনির ২ বিঘা জমি থেকে প্রায় ৩৫০ মণ গাজর লুটপাট করা হয়, যার বাজার মূল্য মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার বেশি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানা যায়, গ্রেপ্তার হওয়া দুই আসামি পলাতক অবস্থায় ছিল। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও তিনি জানান।

ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল ইসলাম বলেন, তিনি প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন এবং বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশের কাছে লিখিতভাবে জানান দিয়েছেন।

- দৈনিক পঞ্চকন্ঠ নিউজ ডেক্স

Post a Comment

নবীনতর পূর্বতন