Top News

দুপুরে সিরাজগঞ্জে বিকালে টাঙ্গাইলে বক্তব্য দিবেন তারেক রহমান

 দুপুরে সিরাজগঞ্জে বিকালে টাঙ্গাইলে বক্তব্য দিবেন তারেক রহমান


দুপুরে সিরাজগঞ্জ ও বিকেলে টাঙ্গাইলে বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আজ শনিবার (৩১ জানুয়ারি) তিনি সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা সফরে যাচ্ছেন।

দুপুর ২টার দিকে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে তারেক রহমান সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। ওই জনসভা থেকে তিনি সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে জনসভাস্থল পরিদর্শন করেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জের ছয়টি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু জানান, জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘ সময় পর তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সিরাজগঞ্জের কর্মসূচি শেষ করে তিনি টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করবেন। বিকাল ৪টায় যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাসসংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।


Post a Comment

নবীনতর পূর্বতন