Top News

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২২ কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জ, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নে বিএনপির ২২ কর্মী জামায়াতে যোগদান করেছেন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মোবারকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অনুষ্ঠানে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী নতুন সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

জামায়াতে যোগদানকারী সহবুল ইসলাম বলেন, জামায়াত একটি আদর্শিক রাজনৈতিক দল, যা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম হবে বলে আশা করি। তাই তাদের নিয়মিত সুশৃঙ্খল কার্যক্রমে খুশি হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী বলেন, দলের আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তারা স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।



Post a Comment

নবীনতর পূর্বতন